শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪৫

বিশেষ সংবাদ

সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ মে) সকালে জৈন্তাপুর উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলো।

প্রতক্ষ্যদর্শী ও বাসযাত্রী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে পাখিটিকি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। ঘটনার পর-পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে।

গুরুতর আহতরা হলেন, নিজপাট কমলাবাড়ী গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪) ও একই গ্রামের মো: ছায়েদ আলীর ছেলে মো: আব্দুল মুতালিব (৬০)। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমাদের টহল টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...