সুনামগঞ্জে মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

সুনামগঞ্জে মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছে। সুনামগঞ্জের ছাতকে মাছবাহী ১টি পিকআপ ভ্যান দুর্ঘটনায় ৩ জন ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতরভাবে আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ থেকে সিলেটগামী মহাসড়কের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের মো: গিয়াস উদ্দিনের ছেলে মো: নুরুল হক (৪৫), জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: আসাব উদ্দিন (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মো: মনোহর আলীর ছেলে মো: আব্দুল করিম (৫৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন ১১১৬৫১) করে ছাতক হয়ে সিলেটে মাছ নিয়ে যাচ্ছিল। এ সময় ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছলে ঘন কোয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথেমধ্যে আরেকজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। আহত ২ জনকে উদ্ধার করে সুনামগঞ্জে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

