সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জে ঘোড়া এবং আনারস মার্কার ২ চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের সংঘর্ষের ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৮ মে) সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৮ টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস এবং আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদেরকে বিভিন্ন ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। একপর্যায়ে এর জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ২ পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

