সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র: ট্রেসি অ্যান

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
রবিবার (২২ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গঠনে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো জরুরি। আমরা একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখতে চাই।”
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক রাজনৈতিক অচলাবস্থার সমাধানে একটি গঠনমূলক বার্তা দিচ্ছে।
আমীর খসরু বলেন, “আমরা রাষ্ট্রদূতকে জানিয়েছি—বিগত তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি মামলার উদ্যোগ নিয়েছে। কারণ তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

