সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে জাতির জন্য ভালো হবে না: বিএনপি নেতা এ্যানি

সেনানিবাস কিংবা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা জাতির জন্য কোনোভাবেই ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা রোডে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সেনাপ্রধানকে বিতর্কিত করার সুযোগ নেই’ জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “গণতান্ত্রিক সরকারের নিয়ম অনুযায়ী দেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সকল রাজনৈতিক দলের আলোচনার প্রয়োজন। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো।”
তিনি আরও বলেন, “৫ ও ৬ আগস্ট সেনাপ্রধান আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি নষ্ট হওয়া উচিত নয়। এটা জাতির জন্য ক্ষতিকর।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যনি বলেন, “দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর ধরে আমরা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে লড়েছি, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। এখন সেই ভোট নিয়েই চক্রান্ত চলছে। এটি আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে বিএনপি স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসবে। কিন্তু কিছু মহল এটি চায় না। তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিএনপির সবাইকে সজাগ থাকতে হবে।”
‘গণতন্ত্রের শক্ত ভিত গড়তে হবে’ উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা এ্যানি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দেশ রক্ষা করা ও সুন্দর বাংলাদেশ গড়া। সে লক্ষ্যে পৌঁছাতে গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুলতে হবে।”
জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

