সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে জনগণের সুবিধার জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সাধারণ জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারেরর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ২৫তম ব্যাচরিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে জনসাধারণের সুবিধার জন্য এই কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর বিদ্যমান পরিস্থিতিতে সেনা সদস্যরা অনেকদিন ধরে মাঠে আছে, তাদের একটা ক্ষমতার মধ্যে দিয়ে কাজ করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে স্বল্পতা রয়েছে, এটা পূরণ করার জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে। আর সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রি পাওয়ারটা ভোগ করবে আমাদের দেশের জনগণ বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই বাংলাদেশ সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় হয়ে কাজ করবে সেনাবাহিনী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

