সেনাবাহিনীকে সব স্থানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে দেশের প্রশাসন ব্যর্থ হওয়ায়। তবে দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি।
আমি মনে করি, দেশের যেসকল এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শুধু সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া যায়। বর্তমানে দেশের অনেক জেলার পরিস্থিতি ভালো, সব রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। তাই সব এলাকায় সেনাবাহিনী’কে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার ব্যাপারটি পুনর্বিবেচনা করা যেতে পারে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেয়ার সময় এসব কথা বলেছেন মির্জা ফখরুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাধারণ-সম্পাদক আব্দুল হান্নান হান্নু, মো: মির্জা ফয়সল আমিন, প্রচার সম্পাদক মো: মামুনুর রশীদ প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

