স্ত্রীকে নিয়ে পরকীয়ার সন্দেহ, শ্যালিকার কাঁচির কোপে দুলাভাই খুন

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্যালিকার হাতে প্রাণ হারিয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। স্থানীয়দের ভাষ্য, পরকীয়ার সন্দেহ থেকেই পারিবারিক কলহ শুরু হয়, যার পরিণতিতে ঘটে এই হত্যাকাণ্ড।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী (১৬) এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সন্ধ্যায়। সেদিন দুলু মিয়া বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। হঠাৎ স্বামীকে দেখে তিনি ফোন থেকে নম্বর ডিলিট করে দেন। এতে সন্দেহ দানা বাঁধে দুলু মিয়ার মনে। দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পাশেই থাকা শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে কাপড় কাটার কাঁচি দিয়ে দুলু মিয়ার গলায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত চাঁদনী পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি বলেন, “ঘটনাটি স্পর্শকাতর। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

