স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: সিনিয়র স্বরাষ্ট্র সচিব

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, “আমরা আনন্দ করার মেজাজে নেই, তাই গত বিজয় দিবসে যেমন হয়নি, এবারও হচ্ছে না। তবে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।”
রবিবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিনিয়র সচিব বলেন, “আজকের সভায় রমজান, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ এবং ঈদযাত্রায় চাঁদাবাজি ও ছিনতাই রোধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।”
২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, “গতবার যেমন হয়নি, এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে (যুদ্ধের মানসিকতায়) আছি, আনন্দ করার মেজাজে নেই।
ঈদের সময় ঢাকা ফাঁকা হয়ে গেলে চুরি-ডাকাতির ঘটনা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইতোমধ্যে পুলিশ আরও শক্তিশালী হয়েছে, সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, কোনো হুমকি নেই।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

