স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: ডা. শফিকুর রহমান

পতিত স্বৈরাচারের দোসররা দেশ পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে তার সমস্ত দায় এই উস্কানিদাতাদেরই নিতে হবে বলেও জানিয়েছেন।
জামায়াতের আমির বলেন, ‘চাঁদাবাজ আর দখলদারদের নির্মূল করা না গেলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের গডফাদার (শামিম ওসমান) এখনও কোথায়? অহংকার কোনও ভালো জিনিস নয়। দুনিয়াতেই এই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছেন। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রেখেছিল শমিম ওসমান।
জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ ১৮ কোটি ফুলের বাগান। এই দেশে কে কোনও ধর্মের তা বিবেচ্য নয়। সব ধর্মের মানুষ বাংলাদেশে গর্বিত নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে বলেও জনানা তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

দেশের এক ইঞ্চি জায়গার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না: জামায়াত আমির

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

