স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হলো সিএমএইচে

মহান বিজয় দিবসে রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন মির্জা ফখরুল। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
মির্জা ফখরুলের সাথে আছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

