হলে বান্ধবীকে নিয়ে রাত্রিযাপন রাবি ছাত্রের, বললেন শুধু আশ্রয় দিয়েছিলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে বান্ধবীকে নিয়ে রাত রাত্রিযাপনের ঘটনায় এক ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর দাবি, মেয়েটির থাকার জায়গা না থাকায় তিনি “শেলটার” দিয়েছেন মাত্র।
গত (৪ জুন) রাতে হলের ১৫৩ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম তার বান্ধবীকে গোপনে হলে নিয়ে যান। মেয়েটিও একই বিভাগের এবং একই বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে হল ত্যাগের সময় সাইকেলে করে বেরিয়ে যাচ্ছিলেন নাজমুল। তার পেছনে বসা ছিলেন এক তরুণী, যার পরনে ছিল স্কুলের শার্ট এবং মাথায় একটি ক্যাপ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন ছাত্র এবং গেটের দায়িত্বপ্রাপ্ত দারোয়ান তাকে থামাতে চাইলেও সাইকেল দ্রুতগতিতে চলে যাওয়ায় সেটি সম্ভব হয়নি।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়টি স্পষ্ট করেন নাজমুল। তিনি বলেন, “৩ তারিখে আমার জন্মদিন ছিল। কেক কাটার পর রাত হয়ে যায়। সে সময় ওর মেস থেকে চলে যেতে বলা হয়। ওর অনুরোধে আমি তাকে হলে নিয়ে আসি। রাতটা ওকে শেলটার দেই। পরে সকালে চলে যায়।”
এই ঘটনায় হল প্রশাসন তাকে হল থেকে বহিষ্কার করেছে বলে জানান হবিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন। তিনি বলেন, “ঘটনাটি সত্য। আমরা সিট বাতিল করছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
এদিকে ঘটনার পর হলে উত্তেজনা তৈরি হয়। অনেক আবাসিক শিক্ষার্থী প্রশাসনের কাছে অভিযুক্ত ছাত্রের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “এটা গুরুতর ঘটনা। সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

