হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন, শুনানি আগামীকাল

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রবিবার (১৯ জানুয়ারি) তার আইনজীবী এই জামিন আবেদন করেন।
বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। সোমবার (২০ জানুয়ারি) চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা রয়েছে।
এর আগে, গত ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরে আজ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর গ্রেফতার হন চিন্ময় দাস ব্রহ্মচারী। পরে তার জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম নামের এক আইনজীবী নিহত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

