হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন ছাত্র আন্দোলনে আহতরা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভন যমুনার সামনে অবস্থান করে ছাত্র আন্দোলনের আহতরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে রবিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দিতে দেখা যায়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সরকারের উদ্দেশ্যে ৭টি দাবি জানান। এরপর হাসনাত আব্দুল্লাহ মনোযোগ দিয়ে আহতদের কথা শুনে তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। একইসঙ্গে তিনি প্রতিটি দাবি বিশ্লেষণ করেন। বর্তমানে কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে কিংবা দাবিগুলো কীভাবে আদায় করা যায়, সেই বিষয় গুলো নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি
হাসনাত আব্দুল্লাহ বলেন, চলতি সপ্তাহে ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা’সহ পুনর্বাসনের বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ে যাবেন তিনি। সেখানে যাওয়ার সময় আহতদের পক্ষ থেকে ৩ জন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যাবেন তিনি।
এসময় আন্দোলনকারী আহতরা অভিযোগ করে বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজ খবর না নিয়ে নতুন রাজনৈতিক দল গোছানোতে ব্যস্ত। আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার কথা সরকার শুধু মুখেই বলেছে, তবে কেউ বাস্তবে কোনও উদ্যোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

