হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইংয় কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গত ১১ সেপ্টেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে রাজাধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর ২১ আগস্ট বাসায় ফিরেছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। গত ২৩ জুন বেগম জিয়ার সফল অস্ত্রোপচার হয়।
গত ৫ আগস্ট আওয়া মীলীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু’র নির্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পান। তবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য উড়োজাহাজযোগে ভ্রমণের মতো অবস্থা তার না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

