হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেল গ্রেফতার

শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়াও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও হতে পারে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

