হাসিনার সরকার লুটপাট না করলে দেশের চেহারা পাল্টে দেয়া সম্ভব ছিল

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশে যে পরিমাণ টাকা লুটপাট ও অর্থ পাচার করেছে, তা দিয়ে দেশের চেহারাই পাল্টে দেয়া সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রবিবার (২০ অক্টেবর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ভারতের ইসলাম বিদ্বেষী শাসক প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যেসব চুক্তি করেছিল তার একটা চুক্তিও দেশের স্বার্থের জন্য করেনি। বরং তারা সকল স্বার্থ ভারত সরকারকে দিয়েছে। আমরা এসবের অবসান চাই। আমরা ইসলামী আন্দোলন বংলাদেশ দল হাতাপাখা মার্কা নিয়ে দেশের সকল মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আশা করি আপনাদের পূর্ণ সমর্থন আমাদের দলের চলার ভিতকে মজবুত করবে।
মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে দেশের মধ্যে মুসলিম আলেমগণ স্বাধীনভাবে কথাটুকু বলার সুযোগ পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি’র আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে সারাদেশে মিলবে শান্তি, আর আখেরাতে মিলবে মুক্তি।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট দেশ আবারও যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, এখন একটা শ্রেণির মায়াকান্না এখনও বন্ধ হয়নি। এ সময় এখনও একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এসব করে কোনও লাভ নেই। দেশের জনগণ ২য়বার আর ভুল করবে না। দেশের জন্য যারা কাজ করবে তাদের সঙ্গে দেশের সাধারণ জনগণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

