১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

প্রায় ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার।
তিনি বলেন, আজ সকালে নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেই কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ২টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ সময় কারাগারের ফটকে অপেক্ষমাণ নেত্রকোনা থেকে আসা তার পরিবারের সদস্য, বিএনপির সমর্থক ও দলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে দেশের গণ-মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী। তিনি গণমাধ্যমে বলেন, প্রায় ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা বাবরের মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তিনিও দেশের জনগণের কাছে ফিরতে ব্যাকুল হয়ে আছেন।
এর আগে, গত মঙ্গলবার চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান বিএনপির সাবেক সাংসদ লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন তৎকালীন বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাসহ একাধিক মামলায় তার সাজা হয়। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ ও ১টি মামালায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হলে এসব মামলার একে একে সকল মামলা থেকে খালাস পান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

