২৬৭ জনের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন: সিনিয়র সচিব

৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে ৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়াদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি।
এ সময় সিনিয়র সচিব বলেছেন, ৪৩ তম বিসিএস থেকে বাদ যাওয়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত শেষ, দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে।
মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও সেখানকার একজন মেম্বার। এরইমধ্যে ২টি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিঘ্রই হবে।
তবে এবার হবে ব্যতিক্রম। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, কিন্তু এবার তারা পাবেন। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এ মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

