৫৩ বছর পর পাকিস্তান থেকে দেশে এলো পণ্যবাহী জাহাজ

৫৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে এসেছে। বুধবার (১৩ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি জাহাজটি বাংলাদেশ আসার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে।
জানা গেছে, পাকিস্তান থেকে সেই জাহাজে ৩৭০টি কন্টেইনার এসেছে। এরমধ্যে পাকিস্তানের করাচি থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, আর বাকিগুলো দুবাই থেকে লোড হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসব কন্টেইনারে যেসব পণ্য রয়েছে সেগুলো হলো, ফ্রেবিকস, চুনাপাথর, পেঁয়াজ, সোডা অ্যাশ, ডলোমাইট ও ম্যাগনেশিয়াম কার্বোনেট। এসব পণ্যের ওজন আনুমানিক ৬ হাজার ৩৩৭ টন। এর মধ্যে ১১৫টি কন্টেইনারে সোডা অ্যা রয়েছে। ৪৬টি কন্টেইনারে ডলোমাইট রয়েছে।

চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল ছিল। এছাড়াও কাঁচ শিল্পের কাঁচামাল, কাঁচামাল, রঙ কাপড় ও গাড়ির যন্ত্রাংশ রয়েছে। ৪২টি কন্টেইনারে ছিল পেঁয়াজ, আর ১৪টি কন্টেইনারে আলু রয়েছে।
আরব আমিরাতের দুবাই থেকে থেকে আসা কন্টেইনারে আছে খেজুর, মার্বেল, কপার ওয়্যার, জিপসাম, ক্লক ও লোহার টুকরোসহ অন্যান্য পণ্য এসেছে বলে কাস্টমস সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক জিনস, নাসির গ্লাস, হাফিজ করপোরেশন, এক্স সিরামিকস, এম আর ট্রেডিংস ও আকিজ গ্লাস কারখানা এসব পণ্য আমদানি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

