৯৮ কোটি টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

বিশেষ সংবাদ

৯৮ কোটি ২০ লাখ টাকা খরচে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রতি কেজিতে মসুর ডালের ক্রয় দাম ধরা হয়েছে ৯৮ টাকা ২০ পয়সা।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মসুর ডাল কেনার এই অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মো: সালেহউদ্দিন আহমেদ এই বৈঠকে সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের অধীনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২য় বৈঠক ছিলো এটি।

- Advertisement -

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, বৈঠকে মসুর ডাল, সার এবং এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অতএব, অতিপ্রয়োজনীয় জিনিস কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে দেশীয় প্রতিষ্ঠান ‘সাহারা এন্টারপ্রাইজ’কে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দিয়েছেন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মসুর ডাল কিনতে মোট ৯৮ কোটি ২০ লক্ষ টাকা টাকা খরচ হবে। প্রতি কেজিতে মসুর ডালের মূল্য ধরা হয়েছে ৯৮ টাকা ২০ পয়সা।

- Advertisement -

এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে ২০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছিলো। সে সময় কেজিতে মসুর ডালের মূল্য ধরা হয়েছিলো ১০১ টাকা ৮৬ পয়সা। এ হিসাবে গত বারের তুলনায় এবার প্রতি কেজিতে ৩ টাকা ৬৬ পয়সা কমে মসুর ডাল কিনতে পারছে এই সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে শেখ হাসিনা সরকারের অধীনে সর্বশেষ মসুর ডাল ১০২ টাকা ২০ পয়সা কেজি দরে কেনা হয়। অর্থাৎ আ. লীগ সরকার সর্বশেষ যে দামে মসুর ডাল কিনেছিলো সেই তুলনায় এবার মসুর ডাল কিনতে প্রতি কেজিতে ৪ টাকা কম পড়ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...