খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজন আটক

খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ চক্রের ২ জনকে আটক করেছে র্যাব। শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, যশোরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আকাশ বিশ্বাস (২২) ও একই এলাকার মো: রুবেল বিশ্বাস (৩০)।
জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৫৩টি নকল নোট ও ৫০০ টাকার ২২৬টি নকল নোটসহ মোট ১ লাখ ৬৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। রবিবার (২৮ এপ্রিল) এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ ২ জনকে আটকের বিষয়ে র্যাব কর্মকর্তারা জানান, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অঞ্চলে জালনোট (নকল টাকা) ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
গোপন খবরের ভিত্তিতে তাদেরকে খুলনা নগরীর শহীদ হাদিস পার্ক এলাকা থেকে বিপুল পরিমান জালনোটসহ আটক করা হয়। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

