গাইবান্ধার ফুলছড়িতে ২৯৩ বোতল বিদেশি মদসহ আটক ১

গাইবান্ধার ফুলছড়িতে ২৯৩ বোতল বিদেশি মদসহ মো: আব্দুস সোবহান নাড্ডু (৪২) নামে এক মাদক বারাবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সব বিদেশি মদের আনুমানিক বাজার মূল প্রায় ৬ লাখ টাকা।
আটককৃত আব্দুস সোবহান ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি চরের মো: আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো: কামাল হোসেন।
তিনি জানান, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ বোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারাবারী আব্দুস সোবহান নাড্ডুর বসতবাড়ির আঙ্গিনা এবং গোয়াল ঘরের পাশে থাকা খড়ের গাদার মধ্যে থেকে মোট ৯টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভিতরে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ সব বিদেশি মদের আনুমানিক বাজার মূল প্রায় ৬ লাখ টাকা।
গাইবান্ধার ফুলছড়িতে ২৯৩ বোতল বিদেশি মদসহ আটকের বিষয়ে তিনি আরও জানান, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ি খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও আব্দুস সোবহানের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও মারামারির মামলাসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

