ঢামেক হাসপাতাল থেকে ‘ভুয়া’ নারী চিকিৎসক আটক

ঢামেক হাসপাতাল থেকে রিপা আক্তার (২০) নামের এক ‘ভুয়া’ চিকিৎসককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রিপা আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার বউলতলী গ্রামের মৃত কাজির সিকদারের মেয়ে। সে বর্তমানে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. খালেকুজ্জামান খান বলেন, অভিযুক্ত ওই নারী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে সন্দেহজনকভাবে চিকিৎসকের পোশাক পরা অবস্থায় ঘোরাফেরা করছিলো।
এ সময় ওই ওয়ার্ডে নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার সদস্যরা তাকে আটক করে। পরে তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ঢামেক আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছে সে রাজধানীর একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। ঢামেক হাসপাতালে তার এক আত্মীয়কে দেখাতে আসার কথাও বলেন তিনি। তবে তার আত্মীয় বা রোগীর নাম বলতে পারেননি। এছাড়া ঢাকা নিউমার্কেট থেকে অ্যাপ্রোনটি কিনেছিলেন বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

