শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিকবদক :

ধর্ষণের দায়ে আটক যুবককে ছিনিয়ে নিল প্রভাবশালীরা

বিশেষ সংবাদ

এলাকার লোকজন ধর্ষককে ঘটনাস্থলে আটকে রাখলে তার লোকজন এসে বাদীর ঘর বাড়ি ভাংচুর ও মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায়।

ধর্ষণের দায়ে আটক যুবককে ছিনিয়ে নিয়ে গেছে প্রভাবশালীরা। প্রথমে গোসলের ভিডিও চিত্র ধারণের পর ব্লাকমেইল করে এক গৃহ বধুকে (২৩) ধর্ষণ করেছে এক যুবক। আবার সেই চিত্র ধারণ করে আবারও ধর্ষণ করলে আটক হয় সেই গৃহ বধুর পরিবারের লোকজনের হাতে।

খবর পেয়ে যুবকের লোকজন ধর্ষিতার ঘরবাড়ি ভাংচুর করে তাকে ছিনিয়ি নিয়ে যায়। সোমবার বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গৃহবধুর বাবা শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ধর্ষণে অভিযুক্ত মোঃ নূর নবী ইসলাম (৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়াও নূর নবীকে ছিনিয়ে নেওয়ার জন্য শেরপুরের খন্দকার টোলা এলাকার মোঃ লিটন (৫২), মোঃ শাহান (৫৫), মোঃ শাহ জামাল (৫৫), সামাদ (সাবেক মেম্বর) (৬০), মোঃ মনির (৩২) সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

অভিযোগ সুত্রে :

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে মেয়েটির বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোন ব্যারিস্টারপাড়া গ্রামে। তার স্বামী মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী এবং নূর নবী ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু। আমিনুলের অনুপস্থিতে নূর নবী প্রায়ই তার বাড়িতে যেতেন। এর মধ্যেই তিনি গোপনে ওই গৃহবধুর গোসলের ভিডিও চিত্র ধারণ করেন।

সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ১৫ দিন আগে তাকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করেন। এরপর মহিলাটি শেরপুর তার বাবার বাড়িতে আসেন। সোমবার দুপুরে মহিলাটির বাড়িতে কোন লোক না থাকার সুযোগে সেখানেও তাকে ধর্ষণ করেন। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নূর নবীকে ধর্ষণের দায়ে আটক করে রাখেন। এরপর রাতে নূর নবীর লোকজন এসে মহিলার বাবার বাড়ি ভাংচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

থানায় অভিযোগকারী মহিলাটির বাবা গাজিউর রহমান বলেন, “আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার মেয়কে নূর নবী ধর্ষণ করলে এলাকার লোকজন তাকে আমার বাড়িতে আটকে রাখে। সন্ধ্যায় বড়িতে ফিরে তাকে পুলিশের হেফাজতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।

এসময় তার লোকজন এসে আমার ঘর বাড়ি ভাংচুর ও আমাদেরকে মারধর করে করে ছিনিয়ে নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে যান। হামলায় আহত হয়ে আমার পরিবারের ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।“

এবিষয়ে বক্তব্য জানতে শেরপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...