নওগাঁয় র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

নওগাঁয় র্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত শাহিনুর ইসলাম রাণীনগর উপজেলার বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
নওগাঁয় রাণীনগরে অভিযান চালিয়ে ৩৯০ পিচ ইয়াবাসহ শাহিনুর ইসলাম (৪২) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অপারেশন দল।
সোমবার (০৬ নভেম্বর) রাতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে শাহিনুর নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, র্যাব-৫ ও রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশনে গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে সোমবার (০৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় সিনিয়র সহকারি সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিনুর ইসলামকে আটক করে র্যাব-৫।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃত শাহিনুরকে জিজ্ঞাসাবাদে সে বলে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে। পরবর্তীতে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখেন বলে স্বীকার করে।
আটককৃত শাহিনুর একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায় র্যাব। ঘটনার পর রাতেই রাণীনগর থানায় শাহিনুরের বিরুদ্ধে মাদক ব্যবসার মামলা জারি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

