নওগাঁর বদলগাছীতে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

নওগাঁর বদলগাছীতে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ সুভাষ কুজুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১০ টার দিকে বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সুভাষ কুজুর বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদমাধ্যমে এই তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমে জানানো হয়, আটক সুভাষ কুজুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারী ও খুচরাভাবে বিক্রি করে আসছিল। র্যাব-৫ এর গোয়েন্দা দল কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে। এক পর্যায়ে সুভাষ কুজুর গাঁজা বহন করে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করছিল।
সে সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো: শেখ সাদিকের নেতৃত্বে শুক্রবার (১২ জানুয়ারি) রাতে নওগাঁর বদলগাছী উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান চালায়। তখন সুভাষ কুজুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

