নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ মো: এনামুল হক মানিক (৩১) নামের যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০২ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কের মোক্তার বাড়ির ব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।আটককৃত মো: এনামুল হক মানিক নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার (১ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদসংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজ থেকে ডাকাত দলের সদস্য এনামুল হক মানিককে আটক করা হয়। পরে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, আটককৃত আসামি আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

