বান্দরবানের রোয়াংছড়িতে চোরাচালান চক্রের নারী সদস্য আটক

বান্দরবানের রোয়াংছড়িতে ২ কেজি ৫১০ গ্রাম আফিমসহ পাচার ও চোরাচালান চক্রের নারী সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার (০১ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: আবু সালাম চৌধুরী।
আটককৃত রেদামা মারমা (৪৮) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আঙ্গাপাড়া এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।
এ বিষয়ে সিনিয়র সহকারী পরিচালক মো: আবু সালাম চৌধুরী বলেন, এক গোপন সূত্রে জানা যায়, আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারাবারি বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে রবিবার (৩১ মার্চ) বিকেলে ওই এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে রেদামা মারমাকে আটক করেন। এ সময় তার হাতে থাকা ১টি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত রেদামা মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে যুক্ত রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

