শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার সুজানগরে

ভোটারদের মধ্যে বিতরণকালে ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বিশেষ সংবাদ

ভোটারদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে রাখা ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিয়ম বহির্ভূতভাবে ভোটারদের মধ্যে টাকা বিতরণের উদ্দেশ্যে গাড়ির ভিতরে রাখা অবস্থায় উপজেলা চেয়ারম্যান মো: শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পাশাপাশি শাহিনুজ্জামান শাহীনের উপজেলা নির্বাচনি কাজে ব্যবহৃত ১টি গাড়ি ও ২২ লক্ষ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। সোমবার (০৬ মে) দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

জানা গেছে, মো: শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা)। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন শাহিনুজ্জামান শাহীন। গ্রেপ্তারকৃত বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান জানান, আগামী বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আমাদের নিয়মিত একটি টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিলো।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে ২টি ব্যাগভর্তি ২২ লক্ষ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ জন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টাকাগুলো ভোটারদের মাঝে বিতরণের উদ্দেশ্যে জন্য রাখা হয়েছিল। এ বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তিনি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো: মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আমীর এজাজ...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রেক্ষিতে কৃতজ্ঞতা...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার দাবি, পরিকল্পিতভাবে মিডিয়া, বিভিন্ন এজেন্সি...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে...