অন্বেষণ ডেস্ক :

হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বিশেষ সংবাদ

হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমান হত্যাকাণ্ডের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার সাথে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। নিহত পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমান সদর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মো: জিয়া উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও তার ভাই সালাউদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মো: মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা (২০০৬ সালের ২১ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ধরাছড়া ব্রীজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করে। বেধড়ক মারধর করায় মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা: ছকিনা বেগম বাদী হয়ে পাঁচ আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটিতে ২৩ জন স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রায় ঘোষণা করেন

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকরা দুর্বল হলে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে কমেছে ২ হাজার...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা...