২শ জনকে আসামী করে থানায় মামলা, আটক ৮

২শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন মহাদেবপুর থানার রাইগাঁ মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লালন কুমার দাস। গেল বৃহস্পতিবার (৪ এপ্রিল) নওগাঁর মহদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত হয় ৬ পুলিশ সদস্য।
এরপর শুক্রবার (৫ এপ্রিল) পুলিশের উপর হামলার ঘটনায় ২শ জনকে আসামী করে থানায় মামলা করা হয়। হয়েছে। ওই রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে থানা পুলিশ।
আটকৃতরা হলেন, নওগাঁর কুড়াইল গ্রামের পরেশের ছেলে প্রতাপ (৩৫), সুপথ মন্ডলের ছেলে রাম গোপাল (২৬), সনজিতের ছেলে বিশু (২৭), সুরেনের ছেলে সুচিত্র (৩০), সুরেনের ছেলে শ্রী সুপথ (৪২), নিবাসের ছেলেআ সুইট (৩০) ও সবুজ (২৫), পরেশের ছেলে রিপন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার কুড়াইল গ্রামের বুলন চন্দ্রের ছেলে হিলনের সঙ্গে একই গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে স্কুল ছাত্রী বন্যা রাণীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে বুধবার (৩ এপ্রিল) বন্যা রানী পালিয়ে গিয়ে প্রেমিক হিলনের বাড়িতে ওঠে। পরে বন্যা রাণীর পরিবার বিষয়টি থানা পুলিশকে জানালে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) লালন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য প্রেমিক হিলনের বাড়িতে যায়। এ সময় হিলনের বাড়ির লোকজনের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে ওই গ্রামের প্রতাপের নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালিয়ে মারপিট করে
আতœরক্ষার্থে পুলিশ সদস্যরা মসজিদে আশ্রয় নিলেও সেখানে তাদের মারধর করে আটকিয়ে রাখে। খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আটকিয়ে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় গ্রামবাসীর হামলায় মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই লালন কুমার দাস, পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম, তজারুদ হোসেন, শরিফুল ইসলাম, টুটুল হোসেন, রুবেল হোসেন আহত হয়। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লালন কুমার দাস বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনাম আসামী করে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন জানান, পুলিশের উপর হামলাকারীদের মধ্যে ৮ জনকে আটক করা হয়েছে অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

