বরিশালে গাঁজা ও গাঁজা বিক্রির ১ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার বাসিন্দা মো: রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় রফিকুলে বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
- Advertisement -
বরিশালে গাঁজা ব্যবসায়ীকে আটকের বিষয়ে নগর গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


