কুমিল্লার হোমনায় ৩২ কেজি গাঁজাসহ মো: সেলিম (৩৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সেলিমের বাড়ি হবিগঞ্জের মাধবপুর থানার তেলিয়াপাড়া এলাকায়।
জানা গেছে, উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকায় ছিনাইয়া-মেঘনা মহাসড়কে তল্লাশি চৌকি বসায় হোমনা থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ সেলিমকে আটক করা হয়। এরপর গাঁজা বহনকারী প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
- Advertisement -
কুমিল্লার হোমনায় ৩২ কেজি গাঁজাসহ যুবককে আটকের বিষয়েটি নিশ্চিত করে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় হোমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত আছে।


