গাইবান্ধায় ফেন্সিডিল-ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধায় রোকনুজ্জামান ইমরান (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা টাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। এরআগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: রোকনুজ্জামান ইমরান উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মো: গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার একটি টিম শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিস ইয়াবা টাবলেট জব্দসহ আসামি মো: রোকনুজ্জামান ইমরানকে আটক করা হয়।
গাইবান্ধায় ফেন্সিডিল-ইয়াবাসহ মাদক কারবারি আটক এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটককৃত আসামি ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

