চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দিতে যাওয়ায় হাতেনাতে ধরা পড়া মো: আরমান হোসেন (১৮) নামের এক যুবককে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই তরুণকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড়া গ্রামের মো: এমরান হোসেনের ছেলে।
শনিবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে উপপনির্বাচন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকরের কাছে ওই তরুণ নিজের দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানা গেছে, চাঁদপুরের শাহরাস্তিতে ১ জন মেম্বার প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢোকেন আরমান হোসেন। এ সময় কেন্দ্রে উপস্থিত থাকা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পর আরমান হোসেনকে কারাগারে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

