নাটোরের লালপুরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের,পরে পতিতালয়ে বিক্রির চেষ্টায় আটক ১

নাটোরের লালপুরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের,পরে পতিতালয়ে বিক্রির চেষ্টায় র্যাব ১ জনকে আটক করেছে। নাটোরের লালপুরে সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর এক তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো: আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমনকে আটক করেছে র্যাব-৫।
গত বৃস্পপতিবার (২১ ডিসেম্বর) মধ্য রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে তাকে শাহারিয়ার নাফিজ ইমনকে আটক করা হয়েছে।
আটকৃত মো: আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের বাসিন্দা তিনি মৃত মো: আয়নাল হক ওরফে কুতুব উদ্দিন বিশ্বাসের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, আসামী আবুল কালাম প্রেমের ফাঁদে ফেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ওই তরুণীকে বিয়ে করে। পরবর্তীতে কালাম ওই তরুণীকে গত (১৮ সেপ্টেম্বর) পতিতালয়ে বিক্রির চেষ্টা করে। ভুক্তভোগী কিশোরী ওই স্থান থেকে পালিয়ে এলে ওইদিন তার মা পাংশা থানায় মো: আবুল কালামকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর আত্মগোপনে যায় আবুল কালাম।
তিনি আরও জানান, আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে অভিযুক্ত আসামীকে কুষ্টিয়ার পাংশা থানায় প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

