বগুড়ায় আলুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া সদর উপজেলার ফতেহআলি ও রাজাবাজারের আলু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় ২ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ করা সহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যরা।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, প্রায় প্রতিদিনই অভিযান চলছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

