বগুড়ার আদমদীঘিতে নারীসহ দুই মাদক কারাবারী আটক

বগুড়ার আদমদীঘিতে নারীসহ ২ মাদক কারাবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যার দিকে আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমশট্ট গ্রামের মো: মুসলিম উদ্দীনের মেয়ে মিনুকা বেগম (২৭) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামের মো: আক্কাছ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর উপজেলার মুইরল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচা-কেনা চলছে, এমন খবরের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বেচা-কেনার সময় পুলিশ ওই ২ মাদক কারাবারীকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
বগুড়ার আদমদীঘিতে নারীসহ দুই মাদক কারাবারীকে আটকের বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার (০৭ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

