বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধার এবং চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের শনিবার (০৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (০৫ এপ্রিল) রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ১টি দোকানের নিচে থাকা গোপন কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের মৃত মো: ইয়াছিন আলীর ছেলে মো: আনিছুর (২৯), সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার মৃত মো: ইউনুছের ছেলে মোতালেব (২৩) ও উৎরাইল জাহানাবাদ এলাকার সাইদুল কাজীর ছেলে মো: রবিউল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত চোরচক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার যন্ত্রাংশ খুলে বিক্রি করত। অনেক সময় এসব চোরাই মোটরসাইকেলগুলো রি-মডেলিং করে অল্প দামেও বিক্রি করতো তারা। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ওই দোকানে পুলিশ অভিযান চালিয়ে ১টি ডিসকভার মোটরসাইকের, ২টি মোটরসাইকেলের সাইড কভার, ১টি হেডলাইট, ১টি চেইন কভার, ১টি মাডগার্ড, ১টি ফিলটার বক্স ও নগদ টাকা উদ্ধার করে। সেই সাথে চোরচক্রের ৩ সদস্যকেও আটক করা হয়।
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে আটকের বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আনিছুরের দোকানের নিচে গোপন কক্ষে চোরাই মোটারসাইকেলের যন্ত্রাংশ খুলে আলাদা করে বিক্রি করত। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এরপর আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

