বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় আটক ৩

বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় ৩ জনকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করেছে র্যাব।
আটককৃতরা হলো, শাজাহানপুর উপজেলার মো: রিপন (২৬), মো: সাইফুল ইসলাম (৪৭) ও দুপচাঁচিয়া উপজেলার মো: মহিদুল ইসলাম (২৯)।
পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার সময় ৩ জনকে আটকের বিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মো: মীর মনির হোসেন বলেন, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে সে স্থানে অভিযান চালানো হয়।
এ সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

