ময়মনসিংহের ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

ময়মনসিংহের ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৭ মে) সকালে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এআর ফিলিং স্টেশনের পূর্ব পাশ থেকে তাদের আটক ও চিনিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ ভালুকা মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে।
জানা গেছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে ৪০০ বস্তা ভারতীয় চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন হতে একটি কাভার্ডভ্যান ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় গাড়িচালক আবিদ হোসেন (২৩), ও হেলপার আল আমিনকে আটক করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহের ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটকের বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসান উদ দৌলাহ জানান, এ ঘটনায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

