রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ বৃদ্ধ গ্রেফতার

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) সকালে মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাবলু রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।
রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতারের বিষয়ে আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামান ডাবলুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত ৯টি বারের মোট ওজন প্রায় ১ কেজি।
তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলোর বৈধতার কোন কাগজপত্র নেই। এই বৃদ্ধ এইসব স্বর্ণের বার কোথায় পেলেন, কার কাছে নিয়ে যেতেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এ সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

