শেরপুরে রাধা-কৃষ্ণের অলংকার চুরি, আতঙ্কে পূজারিরা

বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় ৫০ হাজার টাকা চুরি করে। পাশাপাশি, রাধা-কৃষ্ণের বিগ্রহ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে যায়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে মন্দির খোলার পরই দেখা যায়, দানবাক্স ও মূর্তির কক্ষের তালা ভাঙা। চুরি হওয়া স্বর্ণ ও রুপার গহনার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।”
মন্দির কমিটির সভাপতি প্রদীপ সাহা জানান, “দুর্বৃত্তরা ছাদের ওপর দিয়ে প্রবেশ করে মন্দিরের দরজার তালা ভেঙেছে। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “চুরির ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত শুরু করেছি এবং চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

