জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে ফেরদৌস আল হাসান বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দীকা মেঘলা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে জাকসু নির্বাচন কমিশন।
এর আগে ১১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৫৯ জন; এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১৭৭ প্রার্থী।

অন্যান্য নির্বাচিতদের মধ্যে আছে, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল) এবং সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)। সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম ও তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন—তিনজনই শিবির প্যানেলের নেতারা। ক্রীড়া, সমাজসেবা ও স্বাস্থ্য ও অন্যান্য বিভাগের নির্বাচিতরাও অধিকাংশই শিবির সমর্থিত প্যানেলের।
কার্যকরী সদস্য পদে (নারী) নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল নিশ্চিত করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিসি কার্যালয়ে অবস্থান

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

