শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে থাকছেন শাকিরা

বিশেষ সংবাদ

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে থাকছেন শাকিরা। ধনকুবের মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে এবার মঞ্চ কাঁপাতে আসছেন পপ তারকা শাকিরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ মে) থেকে শনিবার (০১ জুন) পর্যন্ত চলতে যাওয়া এই অনুষ্ঠানে রয়েছে অনেক চমক। শুধু শাকিরাই নয়, স্টেজ মাতাতে পারেন এ আর রহমান ও ডুয়া লিপা। এছাড়া পপ তারকা শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০-১৫ কোটি টাকা।

অতিথিদের সাথে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট-২ সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্র পথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনেরও বেশি অতিথি থাকছেন বলে জানা গেছে। তার পাশাপাশি ক্রুজে থাকবেন ৬০০ জন কর্মী।

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবারে শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন সালমান খানও। এছাড়াও রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, রণবীর-আলিয়া, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। তবে এই প্রি-ওয়েডিংয়ে নিক জোনাস ছাড়া আর কোনো বিদেশি তারকা হাজির থাকবেন কি-না তা এখনো জানা যায়নি।

ইতিমধ্যেই লন্ডনে গিয়ে ওই ক্রুজে প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং শেষ করে মুম্বাইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে জানা যায়। রণবীর ও আলিয়ার এই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিতর্কিত পরিস্থিতিতে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে...