শাকিব-মিমির ‘তুফান’ এর পোস্টার প্রকাশ

শাকিব-মিমির ‘তুফান’ এর পোস্টার প্রকাশ করা হয়েছে। মাত্র কয়েক দিন আগেই নেটপাড়ায় ঝড় তুলেছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এর টিজার।
এবার প্রকাশ্যে এসেছে নির্মাতা মো: রায়হান রাফির এই ঈদের সিনেমার আরও ১টি পোস্টার। সেখানে ধরা দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘তুফান’ এর নতুন পোস্টার শেয়ার করেন শাকিব ও মিমি। শাকিব-মিমির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খানকে জড়িয়ে ধরে রয়েছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টারটি ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।

এ সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও থাকছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মাসুমা রহমান নাবিলা, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা। তবে এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ২ বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

