সংসার বাঁচাতে ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক

সংসার বাঁচাতে ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক বচ্চন এমন গুঞ্জন ছড়িয়েছে নেটপাড়ায়। দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যও এখন অনেকটা বড় হয়েছে।
তবে বছরের বেশি হয়ে গেল সংসার ভাঙনের গুঞ্জন পিছু নিয়েছে তাদের। এটি বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এবার শোনা যাচ্ছে সংসার বাঁচাতে মেয়ে আরাধ্যা ও স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক বচ্চন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পারিবারিক অশান্তির জেরে নাকি স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বচ্চন। নিজের দাম্পত্য জীবনকে বাঁচাতে নিজের বাড়ি ছেড়ে নাকি অনত্র ওঠার পরিকল্পনা জুনিয়ার বচ্চনের।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। তবে এ ব্যাপারে বচ্চন পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে, বচ্চনদের বাসভবন ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়িতে ওঠার কথা চাউর হয়েছিলো। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সাথে কথা কাটাকাটির জেরে নাকি বাড়ি ছাড়া হয়েছিলেন ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। এবার শোনা যাচ্ছে পারিবারিক অশান্তি এড়িয়ে সংসার টিকিয়ে রাখতে নিজেই বাবা-মায়ের সঙ্গ ত্যাগ করছেন অভিষেক বচ্চন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

