পাকিস্তানি নারীকে বিয়ে, তথ্য গোপনের অভিযোগে বরখাস্ত সিআরপিএফ জওয়ান

বিশেষ সংবাদ

ভারতের আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক জওয়ানকে পাকিস্তানি নারীকে বিয়ে করে তথ্য গোপনের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ, যিনি ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দিয়েছিলেন।

রবিবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানায়, সিআরপিএফ ২৮ এপ্রিল তাকে বরখাস্ত করে।

সিআরপিএফের অভিযোগ অনুযায়ী, মুনির আহমেদ পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ে করে তা কর্তৃপক্ষকে জানাননি, এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাকে নিজের বাসায় রেখে দেন। এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, পাকিস্তান ভারতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গিতে “শত্রু রাষ্ট্র” হিসেবে বিবেচিত।

তবে মুনির আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিয়ের আগে তিনি সদর দফতরের লিখিত অনুমতি নিয়েছিলেন এবং তারপরই বিয়ে করেন।

বরখাস্তের বিষয়টি সম্পর্কে তিনি বলেন, “আমি প্রথমে সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। পরে একটি অফিসিয়াল চিঠি পাই, যেখানে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। এটি আমার ও আমার পরিবারের জন্য এক বিরাট ধাক্কা।”

মুনির আহমেদ বর্তমানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

উল্লেখ্য, ঘটনাটি সামনে এসেছে এমন সময়ে, যখন ২৭ এপ্রিল ২০২৫ জম্মু-কাশ্মিরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এতে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানি নাগরিককে বিয়ে এবং তা গোপন করার বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।পুলিশ...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হলে আগের দলেই...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয়...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন।...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে ঢাকায় পা রাখেন...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে...

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে...