ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে মার্কিন নাগরিকের ৫৩ বছরের জেল

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান শিশু ওয়াদি আলফাইউমিকে নৃশংসভাবে হত্যার দায়ে এক মার্কিন নাগরিককে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২ মে) ইলিনয় অঙ্গরাজ্যের বিচারক অ্যামি বার্টানি-টমজাক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১৪ অক্টোবর, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর ঠিক কয়েকদিন পর। ইলিনয়ের প্লেইনভিল এলাকার বাসিন্দা, ৭৩ বছর বয়সী জোসেফ জুবা তার বাড়ির ভাড়াটিয়া হানান শাহীন এবং তার ছোট ছেলে ওয়াদি আলফাইউমির ওপর বর্বর হামলা চালান।

পুলিশের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে জুবা নিজের বাসায় থাকা মুসলিম ভাড়াটিয়াদের ওপর চড়াও হন। প্রথমে হানান শাহীনকে শ্বাসরোধ করার চেষ্টা করেন, এরপর সামরিক ধাঁচের ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে হানান বাথরুমে পালিয়ে গিয়ে ৯১১ নম্বরে ফোন করেন। কিন্তু তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদি সে সুযোগ পায়নি—২৬টি ছুরিকাঘাতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এ হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষের বিষয়টি স্পষ্ট। ঘটনার সময় জুবাকে চিৎকার করে বলতে শোনা যায়: “একজন মুসলিম হিসেবে তোমাকে মরতে হবে!”—এই একটি বাক্যেই যেন স্পষ্ট হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের মাটিতে বেড়ে ওঠা ইসলামোফোবিয়ার রূঢ় চিত্র।

জোসেফ জুবা হত্যাসহ ঘৃণামূলক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি ছিল বিশ্বাস ও জাতিগত পরিচয়ের ওপর ঘৃণার প্রকাশ।

উল্লেখ্য, ওয়াদি ও তার মা হানান ২০২১ সালে জোবার বাড়িতে দুই কক্ষের একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরপরই জুবা তাদের মুসলিম পরিচয়ের কারণে বাড়ি ছাড়ার জন্য চাপ দিতে থাকেন। ঠিক এক সপ্তাহ পরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

এই রায়কে ফিলিস্তিনি, আরব এবং মুসলিম সম্প্রদায় একটি বড় আইনি স্বীকৃতি হিসেবে দেখছেন। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ ও জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল)...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে...